চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৯৭ সালে। দুনিথ ওয়েল্লাগের জন্মের প্রায় ছয় বছর আগে। ২৭ বছর পর ওয়েল্লাগের হাত ধরেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে লঙ্কানদের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। দুদলের ২১তম দ্বিপাক্ষিক সিরিজ এটি। ১৯৯৩ ও ১৯৯৭ সিরিজ জেতে দেশটি। ভারতের জয় ১৫টিতে, আর ড্র হয়েছে তিনবার।

প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। তৃতীয়টিতে ভারতকে ১১০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় চারিথ আশালাঙ্কার দল।

টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হলেও পরে ধস নামে লঙ্কানদের। ৩৫.৩ ওভারে ১৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৭ উইকেটে ২৪৮ রানে থামে লঙ্কাবাহিনী। আসিথা ফের্নান্দো ১০২ বলে ৯৬ রান করেন। কুশল মেন্ডিস ৮২ বলে ৫৯ এবং পাথুম নিশাঙ্কা ৬৫ বলে ৪৫ রান করেন। ভারতের রিয়ান পরাগ ৩ উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওয়েল্লাগে তোপে ধস নামে ভারতের। ১৩৮ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। ওয়েল্লাগে ৫.১ ওভার বল করে ২৭ রান খরচায় ৫ উইকেট নেন। সিরিজ সেরাও হন বাঁহাতি স্পিনার।

বাকীদের মধ্যে মাহেশ থিকসানা ও জেফরি ভেন্ডারসে দুটি করে উইকেট নেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত ২০ বলে ৩৫ রান এবং শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ৩০ রান করেন। বিরাট কোহলি করেন ১৮ বলে ২০ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেওয়েল্লাগেভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT