চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেট দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপে মুকুট ধরে রেখেছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে নিকি প্রসাদের দল। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রোটিয়া মেয়েদের সঙ্গে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেউমাস ওভালে রোববার টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে ভারত। ত্রিশা গংদি-পারুনিকা সিসোদিয়াদের দাপুটে বোলিংয়ে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮২ রানের পুঁজি দাঁড় করায় সাউথ আফ্রিকা। জবাবে কেবল এক উইকেট হারিয়ে দাপুটে জয় তোলে ভারত।

প্রোটিয়াদের হয়ে মিকে ফন ভুর্স্টের ব্যাটে আসে সর্বোচ্চ ২৩ রান। জেম্মা বোথা ১৬, ফে কাউলিং ১৫ ও উইকেটরক্ষক ব্যাটার কারাবো মেসোর ব্যাটে আসে ১৫ রান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুঅঙ্কের ঘর। ৪ ব্যাটার খুলতে পারেননি রানের খাতাই। শেষপর্যন্ত একশর অনেক আগেই অলআউট হয় সাউথ আফ্রিকা।

ভারতের বোলারদের মধ্যে ৪ ওভারে ১৫ রানে ত্রিশা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট তুলে নেন পারুনিকা, আয়ুশী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। একটি উইকেট পেয়েছেন শবনম শাকিল।

লক্ষ্যে নেমে ৩৬ রানে জি কমলিনী (৮) ফিরে গেলেও কোনো চাপে পরেনি ভারত। সহজে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ত্রিশা গংদি-সনিকা চালকে জুটি। ত্রিশা ৪৪ ও সনিকা ২৬ রানে অপরাজিত থাকেন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা ত্রিশা পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপত্রিশাপ্রসাদপ্রোটিয়াভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT