ক্রিকেট

দুদিনে ম্যাচ শেষ হওয়ায় চটেছেন স্টেইন

ক্রিকেট ম্যাচের দৃশ্য, একজন খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, দর্শকরা দর্শক বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের সময় একজন খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, অন্যরা দর্শকদের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে জিতে দুম্যাচের সিরিজে এগিয়ে ছিল স্বাগতিক সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি দলটির কেউ, একদিনে পড়েছিল ২৩ উইকেট। এমন ম্যাচ দেখে সন্তুষ্ট হতে পারেননি প্রোটিয়াদের সাবেক পেসার ডেল স্টেইন। বলেছেন, দুদিনের টেস্ট ম্যাচ আসলে কোনো ম্যাচই নয়।

কেপটাউনের পিচে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ ওভারও টিকতে পারেনি স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে ভারতও ৩৫ ওভার ব্যাট করতে পারেনি। সবমিলিয়ে দ্বিতীয় দিনের চা বিরতির আগেই ম্যাচ বের করে নিয়েছে ভারত, সমতা এনে শেষ করে সিরিজ। এমন ম্যাচ দেখে কেপটাউনের পিচের কড়া সমালোচনা করেছেন স্টেইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেইন লিখেছেন, ‘ফাটল নিয়ে আমাদের এত ভয় কেন? সিডনি, পার্থ নিয়ে চিন্তা করেন। ফাটল এত বড় যে তার মধ্যে একটা গাড়ি পার্ক করা যায়, তারপরও তারা ৪-৫ দিন সময় পায়।’

‘অর্থহীন একটি টেস্ট এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে যে, ফাটলের ইঙ্গিত দেখতে পাবেন না। দিনের পর দিন পিচ খারাপ হয়, সেটা হতে দিন। দুই দিনের টেস্ট আসলে টেস্ট ম্যাচ নয়।’

ভারতের টেস্ট ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা যে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছে। ২০১০-১১ মৌসুমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিরিজে সমতা রেখেছিল ভারত।

বিষয়:ধোনি পার্থ ভারত সাউথ আফ্রিকা সিডনি স্টেইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…