চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল জিততে রেকর্ড গড়তে হবে প্রোটিয়া মেয়েদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি মান্দানা এবং সেফালি ভার্মা

ঘরের মাঠে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আসতে বেশ কাটখড় পোড়াতে হয়েছে ভারতের মেয়েদের। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রানতাড়া করে জয় পাওয়া হারমানপ্রীত কৌরের দল ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছে। প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরতে সাউথ আফ্রিকার মেয়েদের গড়তে হবে নতুন রেকর্ড। তাড়া করতে হবে ২৯৯ রান। এর আগে ফাইনালে ১৬৬ রানের বেশি তাড়া করার রেকর্ড নাই। ২০০৯ আসরের ফাইনালে নিউজিল্যান্ডের এই সংগ্রহ তাড়া করেছিল ইংল্যান্ডের মেয়েরা।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ব্যাটে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে ভারতের মেয়েরা।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক ইনিংসে সর্বোচ্চ ৩৫৬ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হওয়া ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে এ রান করেছিল অজিরা। জবাবে ২৮৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড যা ছিল বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আগে ব্যাট করা ভারত ২৯৮ রান করে টপকে গেছে ইংল্যান্ডের সেই রেকর্ড।

ব্যাটে নেমেই প্রোটিয়া বোলারদের বিপক্ষে ঝড় তোলেন দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। উদ্বোধনীতে দুই ব্যাটার তোলেন ১০৪ রান। মান্দানা ৪৫ করে আউট হন। এরপর শেফালি ও জেমিমা রদ্রিগেজের সাথে ৬২ রানের আরেকটি জুটি গড়েন। পরে শেফালি ৮৭ করে আউট হন।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে। এছাড়া ২৪ বলে ঝড়ো ৩৪ রান করে আউট হন রিচা ঘোষ।

প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট। এছাড়া এনকুলুলেকো ম্লাবা, নাদিন ডি ক্লার্ক এবং কোল ট্রায়ন একটি করে উইকেট নেন।

ট্যাগ: অস্ট্রেলিয়াখাকাদীপ্তিভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপরিচালিড স্পোর্টসশেফালিসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরই বইমেলা

পরবর্তী

ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

পরবর্তী
বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা সম্মেলনে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

নেতা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT