চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের দুই সেঞ্চুরি ছাপিয়ে মার্করাম-ব্রেভিসে প্রোটিয়াদের রেকর্ডগড়া জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সাড়ে তিনশোর বেশি লক্ষ্য দাঁড় করেছিল ভারত। তবে এইডেন মার্করামের সেঞ্চুরি ও দুই ফিফটিতে রেকর্ড জয় পেয়েছে সাউথ আফ্রিকা। ৪ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল।

রায়পুরে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৫৮ রানের সংগ্রহ গড়েছে লোকেশ রাহুলের দল। জবাবে নেমে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি রানতাড়া করে জয়ের যৌথ রেকর্ড এটি। এর আগে ২০১৯ সালে মোহালিতে ভারতের দেয়া ৩৫৯ রানে লক্ষ্য তাড়া করেছিল অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা আগে কখনও ভারতের বিপক্ষে ৩০০ রান তাড়া করে জিততে পারেনি। সর্বোচ্চ ২৯৭ রান তাড়া করে জিতেছিল, ২০১১ সালে নাগপুরে।

রানতাড়ায় নেমে ১০ চার ও ৪ ছক্কায় ৯৮ বলে ১১০ রান করেন এইডেন মার্করাম। ৫ চারে ৬৪ বলে ৬৮ রান করেন ম্যাথিউ বিট্রজকে। ১ চারও ৫ ছক্কায় ৩৪ বলে ৫৪ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৪৮ বলে ৪৬ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া ১৫ বলে ২৯ রানে অপরাজিত ইনিংস খেলেন কোরবিন বোশ।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শ্বদীপ সিং ও প্রসিধ কৃষ্ণা।

এর আগে ব্যাটে নেমে ২ চার ও ৭ ছক্কায় ৯৩ বলে ১০২ রান করেছেন কোহলি। ৩৭ বর্ষী মহাতারকার ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরি, সব ফরম্যাট মিলিয়ে ৮৪তম।

Reneta

আর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন গায়কোয়াড। ১২ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ১০৫ রান করেছেন ২৮ বর্ষী ব্যাটার।

ফিফটি করেছেন লোকেশ। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৬৬ রান তার। ২৭ বলে ২৪ রান করেছেন রবীন্দ্র জাদেজা। যশ্বী জয়সওয়াল ২২, রোহিত শর্মা ১৪ রান করেছেন।

সাউথ আফ্রিকার মার্কো জানসেন ২ উইকেট নিয়েছেন। লুনগি এনগিদি ও নান্দ্রে বার্জার নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগায়কোয়াড়ব্রেভিসভারতমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT