চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারত এবং দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা জিতে সিরিজে ১-১ সমতা বিরাজ করছিল। তৃতীয় ম্যাচে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। এ জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আর্শদীপ সিং। 

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে ১১৭ রান তুলে গুটিয়ে যায় এইডেন মার্করামের দল। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট ২৫ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে নোঙর করে ভারত।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাউথ আফ্রিকার তিন ব্যাটার ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৪৬ বলে ৬১ রানের ইনিংস এসেছে অধিনায়ক মার্করাম থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ডনোভান ফেরেইরা। এছাড়া শেষ দিকে পেসার এনরিখ নর্টজে ১২ রান করেন।

এ ম্যাচে ভারতীয় অধিনায়ক ছয় বোলার ব্যবহার করেছেন। সবাই তার প্রতিদান দিয়ে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, হারশিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে।

স্বল্প রানের জয়ের লক্ষ্যে ওপেনিংয়ে ৬০ রান তোলেন শুভমন গিল ও অভিষেক শর্মা। অভিষেক ১৮ বলে ৩৫ রান করে করবিন বোসের বলে আউট হন। ২৮ রানে সাজঘরে ফেরেন গিল। তৃতীয় সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। যাদবের থেকে আসে ১২ রান।

একটি করে উইকেট নেন সাউথ আফ্রিকার তিন পেসার লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং বোস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকআর্শদীপডনোভানভারতমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহারশিত
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT