চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কীভাবে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন?

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মেয়েদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও সাউথ আফ্রিকা

মেয়েদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও সাউথ আফ্রিকা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায়নি। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার বিকেল গড়িয়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই। এখানেই ভারত-সাউথ আফ্রিকা মুখোমুখি হবে নিজেদের প্রথম শিরোপার খোঁজে। মিলবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। অথচ নভেম্বর বৃষ্টি চোখ রাঙাচ্ছে। অবশ্য ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কীভাবে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন? কোন নিয়মে ফলাফল মিলবে? জানিয়ে দিয়েছে আইসিসি।

এবারের বিশ্বকাপে ১০টি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। ৬টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ৪ ম্যাচে ফলাফল এসেছে বৃষ্টি আইনে। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচেও বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল।

রোববার সকাল থেকে বৃষ্টিভেজা নাভি মুম্বাই স্টেডিয়াম। টসের কয়েন প্রায় দেড়ঘণ্টা পেরিয়েও গড়ায়নি। বৃষ্টি হতে থাকলে একটা সময় পর ম্যাচে ওভার কমিয়ে আনা হবে। সেক্ষেত্রে ম্যাচের পরিধি কমতে থাকবে দেরিতে খেলা শুরুর সাথে পাল্লা দিয়ে। শুরুতে ওভার কমার দিকে থাকবে নজর, তারপর রিজার্ভ ডের বিষয়টি আসবে। তবে ম্যাচের ফল আনতে অন্তত ২০ ওভার করে খেলতেই হবে দুদলকে।

বৃষ্টিতে টস পেছানো হয়েছে

রোববার খেলা পিছিয়ে বিকেল ৫টার পর গেলে, তখন থেকে ওভার কাটা শুরু হবে। রাত ৯টা ৮ মিনিটে যদি খেলা গড়ায় দুদলের জন্য ২০ ওভার করে বরাদ্দ হবে। যদি রোববার খেলা শেষ করতে না পারা যায়, ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। আর রোববার বৃষ্টির কারণে অল্প খেলা মাঠে গাড়িয়ে আবার থেমে গেলে সোমবার রিজার্ভ ডেতে ম্যাচ শুরু হবে নতুন করে। মানে আবারও ৫০ ওভারের ম্যাচ হবে।

যদি রিজার্ভ ডেতে আবারও বৃষ্টি হানা দেয়, আবারও ম্যাচে ওভার কমিয়ে আনা হবে যথানিয়মে। কিন্তু সেই বৃষ্টি যদি আর না থামে, দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

শনিবার দুপুরে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত অনুশীলনে আসার পরপরই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিচ ঢেকে রাখা হয়। দ্রুত একটি অনুশীলন নেটও খুলে ফেলা হয়। যদিও তখন বৃষ্টি হয়নি। খেলোয়াড় এবং স্টাফরা একঘণ্টারও বেশি সময় ডাগআউটের কাছে অপেক্ষা করেন।

Reneta

সাউথ আফ্রিকা নির্ধারিত অনুশীলনের জন্য সন্ধ্যা ৬টায় মাঠে পৌঁছায়। দুঘণ্টা অনুশীলনের পর তীব্র বৃষ্টিপাতের কারণে প্রোটিয়ারা সাজঘরে ফিরতে বাধ্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাইনালভারতমুম্বাইমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় 

পরবর্তী

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে বিভক্তিতে জেপিবি’র বিবৃতি

পরবর্তী
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে বিভক্তিতে জেপিবি'র বিবৃতি

ছবি: সংগৃহীত

দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT