শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে ভারতের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (২০ আগস্ট) মঙ্গলবার বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির নব-নির্বাচত সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দীন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, আমার মনে হয় শেখ হাসিনাকে আইনের আওতায় আনার জন্য ভারতের সহায়তা করা উচিত।
তিনি বলেন, আমরা দ্রুত সময়ে নির্বাচনের কথা বলেছি তবে গত সরকারের সব জঞ্জাল পরিস্কার করতে কিছুটা সময় লাগবে। এই সরকার এই কদিনে যে কাজ করেছে তা প্রশংসনীয়।
আগের সরকারের দুর্নীতিসহ সকল কর্মকাণ্ড দেশবাসী খাটো করে দেখছে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।







