আন্তর্জাতিক

গাজায় হামলার মাঝে ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে ভারত

শ্রমিকরা লকারের মধ্যে কাজ করছে, নিরাপত্তা ও শ্রমিকের জীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা একটি লকার রুমে কাজ করছে, যেখানে তারা নিরাপত্তা পোশাক পরিধান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজায় চলমান হামলার মাঝে ইসরায়েলে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। যুদ্ধের মাঝে শ্রমিক ঘাটতির কারণে ভারত থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সরকার। আর তাতে সম্মতি দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধের কারণে ইসরায়েলে শ্রমিক ঘাটতির দিকে তাকিয়ে ভারত থেকে ৬ হাজার নির্মাণ শ্রমিক নিয়ে যাবে ইসরায়েল।

ভারত থেকে ইসরায়েলে পৌঁছানো ৬ হাজার শ্রমিককে এয়ার শার্টেল ও চার্টার ফ্লাইটে নিয়ে যাওয়া হবে গন্তব্যে বলেও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল সরকার জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর, অর্থ মন্ত্রণালয়, এবং নির্মাণ ও গৃহ সংক্রান্ত মন্ত্রণালয়ের সামগ্রিক আলোচনাক্রমে এই ৬ হাজার ভারতীয় নির্মাণ শ্রমিককে ভারত থেকে সেদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েল সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত থেকে ৬ হাজার শ্রমিককে সেখানে উড়িয়ে নিয়ে যাওয়ার বিষয়ে।

জানা যায়, এপ্রিল ও মে মাস, এই ২ মাসের মধ্যে ভারত থেকে ৬ হাজার নির্মাণ শ্রমিককে ইসরায়েলে পাঠানো হবে। এর আগে, ইসরায়েলের সরকারি বিবৃতিতে সেদেশে শ্রমিক নিয়োগ নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।

বিষয়:ইসরায়েল-হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…