বাংলাদেশ

তাঁতীবাজার পূজামন্ডপের ঘটনায় যা বললো ভারত

তাঁতীবাজার পূজামন্ডপের একটি ঐতিহ্যবাহী মূর্তি ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁতীবাজার পূজামন্ডপে দর্শনার্থীরা পূজা উপভোগ করছে, মূর্তি ও ধর্মীয় আনুষ্ঠানিকতা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণ চুরির ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য ক‌রছে ভারত সরকার।

শনিবার (১২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তিতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। এগুলো দুঃখজনক ঘটনা। তারা (যারা এসব ঘটনা ঘ‌টিয়েছে) একটি পদ্ধতিগত প্যাটার্ন অনুসরণ করে অপবিত্রতা তৈ‌রি করে এবং মন্দির ও দেবতাদের ক্ষতি করছে, গত কয়েক‌দিনের ঘটনা থেকে আমরা লক্ষ্য করেছি।

‌বিবৃ‌তিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই হিন্দুসহ সব সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন, বিশেষ করে এই শুভ উৎসবের সময়ে।

বিষয়:বাংলাদেশ-ভারত ভারতের বিবৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…