চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুর্নামেন্ট সেরা রেকর্ডের বরপুত্র কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় শিরোপার স্বপ্ন দেখতে থাকা ভারতীয়দের কাঁদিয়ে ত্রয়োদশ আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আসরের অনেক কিছু অর্জন করলেও একমাত্র হারে শিরোপা হাতছাড়া হয়েছে রোহিত-কোহলিদের। শিরোপা হারালেও আসর সেরা হয়েছেন রেকর্ডের বরপুত্র বিরাট কোহলি।

এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ১১ ম্যাচ খেলা কোহলি তিন সেঞ্চুরি ও ছয় ফিফটিতে মোট ৭৬৫ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি এক উইকেট নিয়ে আসর সেরা হয়েছেন ৩৫ বর্ষী কোহলি।

বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা ছিল ৪৭টি, আসর শেষ করে সবার উপরে তার অবস্থান। ইতিহাসের একমাত্র খেলোয়াড় যার ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরি রয়েছে। এ কীর্তি গড়তে স্বদেশি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৮০টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

আসরে কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৯টি। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন এতদিন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর শচীনের রেকর্ডটি ভেঙেছেন কোহলি। আসরে ১১ ইনিংসে কোহলির রান ৭৬৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশভারতলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT