আন্তর্জাতিক

ভারতে নারী সংরক্ষণ বিল পাস

ভারতের সংসদে নারী সংরক্ষণ বিলের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী মহিলা ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সংসদে নারী সংরক্ষণ বিলের পাসের প্রতিবাদে অংশগ্রহণকারী মহিলা ও পুরুষরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের সংসদে লোকসভার পর এবার রাজ্যসভা বা উচ্চকক্ষে পাস হলো নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী সংরক্ষণ বিল।

এই বিলের সপক্ষে ভোট দিয়েছেন দেশটির ৪৫৪ জন এমপি এবং এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র দুইজন এমপি। এবার ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে বিলটি।

ভারতের সংসদের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করার বিধান রেখে এই ঐতিহাসিক বিল পাস করেছে ভারতের সংসদ।

গত বুধবার এই নারী সংরক্ষণ বিলটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়।

এর আগে ১৯৯৬ সালে প্রথম এই বিলটি উত্থাপন করা হয়েছিলো। তবে সংসদে অনেকের বিরোধীতার কারণে সেসময় বিলটি পাস হয়নি।

 

বিষয়:ভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…