ক্রিকেট

আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড

রাতের সময় শ্রীলঙ্কার ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আলোতে শ্রীলঙ্কার ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে আইপিএল, মাঝপথেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন বাস্তবতায় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড।

ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

শুরুতে শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএলের ১৮তম আসর। পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। তবে দেশি-বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।

বিষয়:আইপিএল ইংল্যান্ড ইসিবি ভারত ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…