চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে যাদের নিয়ে আগে ব্যাটিংয়ে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket players shaking hands during a match in a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারতের সঙ্গে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু রোহিত শর্মার দলের বিপক্ষে টুর্নামেন্টের আয়োজকদের মাঠের লড়াই।

নিউজিল্যান্ডের সঙ্গে খেলা একাদশ থেকে কেবল এক পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় একাদশে এসেছেন ইমাম-উল-হক। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে জয়ী একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বেশ ভালো অবস্থানে আছে ভারত। পাকিস্তানের সঙ্গে জয় পেলে সেমির পথে অনেকটা নিশ্চিত থাকবে রোহিত শর্মার দল। অন্যদিকে আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে স্বাগতিক পাকিস্তানের। প্রতিযোগিতায় টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিজওয়ানদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এপর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। বিশ্ব ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ দ্বৈরথে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে, তাদের ৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ২টিতে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আঘা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতকোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT