ক্রিকেট

মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দেখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ

ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড় ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের বিশ্বকাপে এপর্যন্ত যত আসর হয়েছে, তার মধ্যে এবার সমর্থকদের মাঝে বেশ উম্মাদনা সৃষ্টি হয়েছে। আগের আসরগুলো থেকে ১৬৬% বেড়েছে দর্শকপ্রিয়তা। সবকিছু ছাড়িয়ে গেছে ৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচে। আইসিসি জানিয়েছে, মেয়েদের ক্রিকেট ইতিহাসে ডিজিটালসত্ত্বের রেকর্ড ছাড়িয়েছে ম্যাচটি।

আইসিসি বলছে, ডিজিটালি ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ দেখেছে ম্যাচটি। ডিজিটাল ও লিনিয়ার প্ল্যাটফর্ম মিলিয়ে ম্যাচটির ভিউ হয়েছে ১৮৭ কোটি মিনিটের বেশি। যা মেয়েদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি।

দর্শকপ্রিয়তার দিক থেকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি ইতিমধ্যে গ্রুপপর্বের ম্যাচগুলোর মধ্যে টেলিভিশনে সবচেয়ে বেশি দর্শক দেখার রেকর্ডও গড়েছে।

যদিও চলতি আসরে প্রথম ১১টি ম্যাচের দর্শক ৭ কোটি ২০ লাখের মতো। যা আগের সব আসরের চেয়ে দ্বিগুণের একটু কম। ভিউ মিনিট বেড়েছে তিনগুণের বেশি। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ কোটিতে।

বিষয়:পাকিস্তান ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…