চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগের দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মা-বাবর আজমের দল। ম্যাচ টাই বা পরিত্যক্ত না হলে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পাবে দুদলের যেকোনো একটি। মহারণের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের পাল্লা ভারী কার।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চিরায়ত। সেটি গড়িয়ে এসেছে খেলা বিষয়েও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। দুদলের দেখা হয় কেবল বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। ওয়ানডে বিশ্বকাপের আগে আগে একই ফরম্যাটে হওয়া সবশেষ এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

‘হাইব্রিড মডেলে’র এশিয়া কাপে দুই দেখায় বৃষ্টিতে একটি পরিত্যক্ত হলে অন্যটিতে জয় পেয়েছিল ভারত। শেষ দশ ম্যাচের মধ্যে ভারতের ৭ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২টিতে।

দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকে। মুখোমুখি ১৩৪ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৬টিতে, ফলাফল হয়নি পাঁচ ম্যাচে।

এশিয়া কাপের আগে দুদল সবশেষ ওয়ানডেতে লড়েছিল ২০১৯ বিশ্বকাপে, সেই বৈশ্বিক আসরেই। ম্যানচেস্টারে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচটি জিতে নিয়েছিল ভারত। রোহিত শর্মার ১৪০ রানের ইনিংসে পাকিস্তানের সামনে ৩৩৬ রানের লক্ষ্য দাঁড় করিয়ে বৃষ্টি আইনে ভারত জিতেছিল ৮৯ রানে। বিশ্বকাপে ভারতের সঙ্গে ৭ দেখায় একটিতেও জিততে পারেনি পাকিস্তান।

Reneta

পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ স্কোর ৩৫৬ রান, পাকিস্তানের ৩৪৪। সর্বোচ্চ ৩২৯ রানতাড়া করে পাকিস্তানকে হারিয়েছে ভারত, পাকিস্তান হারিয়েছে ৩২৮ রান তাড়া করে।

দেশের মাটিতে পাকিস্তান জিতেছে ১৪টি, ভারত জিতেছে ১১টিতে। ভারতের মাটিতেও জয়ের হিসেবে এগিয়ে পাকিস্তান, জিতেছে ১৯টিতে। ভারত জিতেছে ১১ ম্যাচে। নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের ৪০ জয়ের বিপরীতে ভারতের জয় ৩৪টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপরিসংখ্যানপাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT