এশিয়া সেরার লড়াইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপপর্বে জয়ী রোহিত শর্মাদের বিপক্ষে শোধের মিশনে টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম।
ইনজুরির কারণে ভারতের স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জায়গা পেয়েছেন দীপক হুদা। ডানহাতি পেসার আভেষ খানের বদলে রবি বিষ্ণইকে দলে টেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের স্কোয়াডেও আছে একটি পরিবর্তন। শাহনেওয়াজ দাহানির জায়গায় বাবরের একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।
গ্রুপপর্বের লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে হেসেছিল রোহিতের দল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এপর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসেবে বেশ এগিয়ে ভারত। তাদের জয় ৮টি, ২টি জিতেছে পাকিস্তান। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি আছে বাবর আজমের দলের।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভূবনেশ্বর কুমার, রবি বিষ্ণই, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ।







