আন্তর্জাতিক

শ্রীনগর-জম্মুসহ ৩২টি এয়ারপোর্ট খুলে দিল ভারত

সেনগান আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনগান আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বার, যেখানে গেট, পতাকা এবং যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা অবিলম্বে খুলে দেওয়া হচ্ছে।

বিবিসি বাংলা জানিয়েছে, এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজসহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে ৫টা ২৯ মিনিট পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হচ্ছে।

তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান। কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:এয়ারপোর্ট ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…