চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সিরিজের আগে আবারও চোটে উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার উইলিয়ামসন চোটে পড়েছেন, বাংলাদেশ সিরিজের আগে সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজকে সামনে রেখে আবারও চোটে পড়েছেন কিউই দলটির অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় কুঁচকির চোটে পড়েন উইলিয়ামসন। তার বিকল্প হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন মার্ক চ্যাপম্যান। তবে ৩৪ বর্ষী উইলিয়ামসনকেও রাখা হয়েছে দলে। এই চোটের কারণে ভারতে দলের সঙ্গে তিনি দেরিতে যোগ দেবেন। দ্বিতীয় টেস্ট থেকেই কিউইদের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

গত বছরের আইপিএল থেকে একের পর এক চোটে ভুগছেন উইলিয়ামসন। ভারতের মাটিতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও পুরোটা তিনি খেলতে পারেননি।

চ্যাপম্যান কিউই জার্সিতে সাদা বলের দুই ফরম্যাটে ৭৮টি ম্যাচ খেলেছেন। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই ব্যাটার। এর মধ্যে ২০২০ সালে ভারত ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি এবং বাকি দুটি ম্যাচে বেঙ্গালুরুতে ৯২ ও ৪৫ রান করেছিলেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ বছর পর ইনিংস ব্যবধানে হারে নিউজিল্যান্ড। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রেও খুব বেশি সুবিধাজনক স্থানে নেই নিউজিল্যান্ড।

এর মাঝে মাইকেল ব্রেসওয়েল প্রথম ম্যাচ খেলেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে স্কোয়াড ছেড়ে যাবেন। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টে তার জায়গায় দলে ঢুকবেন ইশ সোধি। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরু, ২৪ অক্টোবর পুনে এবং ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যথাক্রমে তিনটি টেস্ট খেলবে ভারত-নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশ সোধিউইলিয়ামসননিউজিল্যান্ডপুনেবেঙ্গালুরুভারতভারত-নিউজিল্যান্ড টেস্টমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT