চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৯ বছরের অপেক্ষা ফুরিয়ে ভারতে সিরিজ জয় নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয় উদযাপন করছে, খেলার মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি টেস্ট সিরিজের আগে ভারতে ১২বার সফর করেছিল নিউজিল্যান্ড। কখনও টেস্ট সিরিজ জেতা হয়নি কিউইদের। ১৯৫৫ সাল থেকে সফর শুরু করে এই সিরিজের আগে কেবল দুটি ম্যাচই জিতেছিল নিউজিল্যান্ড। ১৯৬৯ সালে নাগপুরে এবং ১৯৮৮ সালে মুম্বাইয়ে। ২০২৪ সালে এসে টানা দুটি ম্যাচ জিতে প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতেছে কিউইবাহিনী।

সেইসঙ্গে ঘরের মাঠে এক যুগ পর টেস্ট হার দেখল ভারত। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড। ২০১২ সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয় দেশের মাটিতে ভারতের অজেয়যাত্রা।

বেঙ্গালুরু টেস্টে ৩৬ বছর ভারতকে তাদের ঘরের মাঠে হারায় নিউজিল্যান্ড। পুনেতেও অপ্রতিরোধ্য ব্ল্যাকক্যাপস খাত দলটি। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ১১৩ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউই প্রথম ইনিংস। জবাবে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৬ রানে ভারতের প্রথম ইনিংস থেমেছিল। প্রথম ইনিংসে ১০৩ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে ভারতের সামনে ৩৫৯ রানের পাহাড় ছুঁড়েছে সফরকারী দল। লক্ষ্যতাড়ায় নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে নেমে ৫ উইকেটে ১৯৮ রানে তৃতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। দিনের শুরুতে টম বান্ডেলকে বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। ৯ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। এরপর মিচেল স্যান্টনারের (৪) উইকেটও তুলে নেন তিনি। তার ঠিক পরের ওভারে টিম সাউদিকে শূন্যে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। কিউইদের নবম উইকেট তুলে নেন জাদেজা। ১ রানে ফেরেন এজাজ প্যাটেল। শেষ উইকেটটি যায় রানআউটে। ওয়াশিংটন সুন্দরের দারুণ থ্রো কাজে লাগাতে কোনো ভুল করেননি জাদেজা। এর আগে দ্বিতীয় দিন ডেভন কনওয়ে (১৭), উইল ইয়ং (২৩), রাচীন রবীন্দ্র (৯) এবং ড্যারিল মিচেল (১৮) ফিরে যান। ১৩৩ বলে ৮৬ রান করে ওয়াশিংটনের শিকার হন ল্যাথাম। পরে ব্ল্যান্ডেল ও ফিলিপস দিন শেষ করেন।

ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। আর প্রথম ইনিংসের ৭ উইকেট নিয়ে টেস্টে ১১টি উইকেট শিকার করলেন তিনি। রবীচন্দ্রন অশ্বিন নিয়েছেন এক উইকেট।

Reneta

দ্বিতীয় ইনিংসে হিমালয়সম রানতাড়ায় নেমে ভারত বিধ্স্ত হয় স্যান্টনার তোপে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া কিউই স্পিনার এই ইনিংসে নেন ৬ উইকেট। দু-ইনিংস মিলিয়ে তার উইকেটের সংখ্যা ১৩টি। এছাড়া এজাজ প্যাটেল দুটি ও গ্লেন ফিলিপস ১ উইকেট নেন। ভারতের ইনিংস থামে ৬০.২ ওভার ব্যাট করে ২৪৫ রানে।

ব্যাটারদের মধ্যে ওপেনার যশ্বী জয়সওয়াল সর্বোচ্চ ৭৭ রান করেন। রবীন্দ্র জাদেজা ৪২ রান এবং শুভমন গিল ২৩ রানে থামেন। বিরাট কোহলি ১৭ রানে এবং রোহিতকে ৮ রানে থামান স্যান্টনার।

এর আগে প্রথম দিন ওয়াশিংটন সুন্দরে ২৫৯ রানে বিধ্বস্ত হয় নিউজিল্যান্ড। ভারত স্পিনার ৭ উইকেট নেন। ৩ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। কিউই ব্যাটারদের মধ্যে ডেভন কনওয়ে ৭৬ রান এবং রাচীন রবীন্দ্র ৬৫ রান করেন। শেষের দিকে স্যান্টনারের ব্যাট থেকে আসে ৩৩ রান।

ভারত নিজেদের প্রথম ইনিংসে নেমে ১৫৬ রানে থামে। স্যান্টনারের ৭ উইকেটের পাশাপশি গ্লেন ফিলিপস নেন দুটি উইকেট। আর টিম সাউদি নেন ১টি। ভারত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে জাদেজার ব্যাট থেকে। ৩৮ রান করেন। শুভমন গিল ও জয়সওয়াল ৩০ রান করে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপুনে টেস্টভারতলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT