চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিনটা ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের ২৩৫ রান সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে প্রথম দিনে চার উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। দ্বিতীয় দিনে শুভমন গিল ও রিশভ পান্ট নৈপুন্যে কিউইদের চেয়ে ২৮ রানে এগিয়ে থামে রোহিত শর্মার দল। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে পাঠিয়ে ৯ উইকেট তুলে নিয়ে দ্বিতীয়দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। অবশ্য ১৪৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন ব্যাটে নামবে নিউজিল্যান্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে ২৩৫ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে নেমে ভারত ২৬৩ রান তোলে। ২৮ রানে পিছিয়ে থেকে ১৭১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অবশ্য ৯ ব্যাটারকে হারিয়েছে তারা। তৃতীয় দিন এজাজ প্যাটেল ও উইলিয়াম ও’রোর্ক শুরু করবেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তোপে কিউই ব্যাটাররা সুবিধা করে উঠতে পারেননি। ধারাবাহিকভাবেই হারিয়েছে উইকেট। সর্বোচ্চ রান এসেছে উইল ইয়ংয়ের ব্যাট থেকে। ৫১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ডেভন কনওয়ে ২২ রান এবং ড্যারিল মিচেল ২১ রান করেন।

জাদেজা ৪টি এবং অশ্বিন ৩টি উইকেট নেন। এছাড়া আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।

এর আগে শনিবার দ্বিতীয় দিনে অপরাজিত গিল-পান্ট দারুণ শুরু করেন। কিউই বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে দুজনে দলকে এগিয়ে নিতে থাকেন। ১৮০ রানে পান্টকে (৬০) ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন ইশ সোধি। পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এগিয়ে যান শুভমন। ২০০ রানের গণ্ডি পার করে দেন দুজনে। ১৪ রান করে জাজেদা আউট হলে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত।

পরের ওভারে শূন্য রান করে ফেরেন সরফরাজ খান। সেঞ্চুরির পথে এগোতে থাকা গিল আউট হয়ে ফেরেন নব্বইয়ের ঘরে। প্যাটেলের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচে বিদায় নেন ৯০ রানে। রবীচন্দ্রন অশ্বিন (৬) ও আকাশ দীপ ফেরেন শূন্য রানে। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।

Reneta

প্রথম ইনিংসে এজাজ প্যাটেল ৫ উইকেট নেন। ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইশ সোধি একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়ে টেস্টজাদেজানিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

জুন ১৪, ২০২৬

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

জুন ১৪, ২০২৬

জার্মানির বিপক্ষে কেমন করবে ২৫ প্রবাসী খেলোয়াড়ে সমৃদ্ধ ‘কুরাসাও’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT