চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদখোলা বাসে ওয়াংখেড়েতে যাবে বিশ্বজয়ী ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দলকে ছাদখোলা বাসে অভিবাদন জানানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ও অধিনায়ক রোহিত শর্মা। এজন্য রোহিত সাধারণ মানুষকে মুম্বাইয়ে এসে দলকে সমর্থন জোগানোর আহ্বান জানিয়েছিলেন।

মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারত দল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছে। মোদির সঙ্গে কুশল বিনিময়, আলাপ-আলোচনা শেষে দুপুর একটার দিকে কার্যালয় থেকে বের হন খেলোয়াড়রা। সেখান থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরের দিকে রওনা করে।

মোদির সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন বিশ্বজয়ী রোহিত-কোহলিরা। অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। বিসিসিআই সভাপতি রজার বিনি ও সেক্রেটারি জয় শাহ উপস্থিত ছিলেন।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি অজিঙ্কা নায়েক জানিয়েছেন, ‘এমসিএ দিনটির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। মুম্বাই পুলিশ ও বিসিসিআইয়ের নির্দেশনায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাধারণ মানুষকে অর্থ ছাড়াই ঢুকতে দেয়া হবে। সাধারণ মানুষ ২,৩, ৪ নং গেট এবং ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকতে পারবে। নিরাপত্তার জন্য সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

শিবসেনা নেতা প্রতাপ সারনায়েক বলেছেন দলের কয়েকজন খেলোয়াড় সংসদে যাবেন, ‘মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই। ভারতীয় দলে মুম্বাইয়ের খেলোয়াড় রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিভাম দুবে এবং যশ্বী জয়সওয়াল পরেরদিন সংসদে যাবেন। সেখানে তারা মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে দেখা করবেন। সংসদ সদস্য হওয়ায় আমি তাদের আমন্ত্রণ করি, তারা সেটা গ্রহণ করেছেন।’

বিসিসিআই বিশ্বজয়ীদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল। বৃহস্পতিবার সকাল ৬টা ৭মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিত-কোহলিদের বহন করা উড়োজাহাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়েজয় শাহবিনিবিসিসিআইভারতমোদিলিড স্পোর্টসসিন্ধে
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT