চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ পরীক্ষার আগে ভারতের রুদ্ধদ্বার অনুশীলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। দুই ম্যাচের টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ সামনে রেখে দলটি রুদ্ধদ্বার অনুশীলন করেছে। আগে হবে টেস্ট, তারপর টি-টুয়েন্টি। সিরিজে প্রথম ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে জাসপ্রিত বুমরাহরা সবাই উপস্থিত ছিলেন। অনুশীলনে তারকা ব্যাটার কোহলিকে ৪৫ মিনিট ব্যাটিং করতে হয়েছে। দলের প্রধান অস্ত্র বুমরাহ পুরোদমে বোলিং করে গেছেন, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।

রাহুল দ্রাবিড়ের থেকে কোচের দায়িত্ব নেয়ার পর সাবেক ওপেনার গৌতম গম্ভীরের ঘরের মাটিতে এটাই প্রথম সিরিজ। ব্যাটিং কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মরনে মরকেলও ছিলেন অনুশীলনে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছে, ‘টিম ইন্ডিয়া ঘরের মাটিতে দারুণ একটি মৌসুম শুরুর জন্য প্রস্তুতির মাধ্যমে কাউন্টডাউন শুরু করেছে।’

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সফরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

Reneta

পাকিস্তানের বিপক্ষে, তাদেরই মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টেস্ট সিরিজ জিতে দারুণ ছন্দে আছে টিম টাইগার্স। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের জয় তুলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ফেরে নাজমুল হোসেন শান্তর দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিগম্ভীরপাকিস্তানবাংলাদেশবুমরাহভারতরাহুলরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT