আন্তর্জাতিক

বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন: রণধীর জয়সওয়াল

ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে দ্রুত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি, ভারতের অবস্থান স্পষ্ট করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সমস্যা আছে এবং বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি’ এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

প্রশ্নের উত্তরে জয়সওয়াল আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে কী হচ্ছে, তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে, এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনায়ও এটি উঠেছিল।’

অরপদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সেসময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে যে, কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী।’

‘পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে’, বলেন রণধীর জয়সওয়াল।

সাংবাদিকের আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর এর প্রভাব কী পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। (মন্তব্যগুলো) অবশ্যই সহযোগিতামূলক নয়। নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কী হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত।’

বিষয়:ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…