প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত রাজনৈতিক আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু। যাদের অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতো, তাদের মুখে এসব কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। কোটাবিরোধী আন্দোলনে বিএনপি ভর করছে দাবি করে তিনি বলেছেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের এখানে কিছু করণীয় নেই।






