চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুদা-স্যামসন জুটির বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রুদ্ধশ্বাস উত্তেজনার ম‍্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ রানে জেতার পাশাপাশি দুই ম্যাচের সিরিজটাও নিজেদের করে নিয়েছে ভারত। ডাবলিনে হওয়া ম্যাচে আগে ব্যাট করে টিম ইন্ডিয়ার হয়ে টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন দীপক হুদার ও সাঞ্জু স্যামসন।

১৭৬ রানের বিশাল জুটি গড়ে হুদা-স্যামসন বিশ্বরেকর্ডের মালিক বনে গেছেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় উইকেটে এখন এটাই সবচেয়ে বেশি রানের জুটি। একইসঙ্গে ২০ ওভারের ক্রিকেটে ভারতের হয়ে ১৪ বারের মতো শতরানের জুটি গড়েন হুদা-স্যামসন।

এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ডের মালিক ছিলেন জশ বাটলার ও ডাউইড মালান।

মার্ক অ্যাডাইরের বলে স্যামসন বোল্ড হলে ভাঙে জুটি। মাঠ ছাড়ার আগে ২৭ বর্ষী এই ক্রিকেটার ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কার মারে খেলেন ৭৭ রানের ইনিংস।

চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে হুদা করেন সেঞ্চুরি। ৫৭ বলে ৯ চার, ৬ ছক্কা ও ১৮২.৪৫ স্ট্রাইক রেটে তিনি ১০৪ রানের ইনিংস খেলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিভারত-আয়ারল্যান্ডলিড স্পোর্টসস্যামসনহুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT