চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ইনফ্লুয়েন্সারদের জরিমানার বিধান রেখে নতুন নীতিমালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার এবং ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে ভারতের ভোক্তা বিষয়ক বিভাগ।

শুক্রবার ভারত সরকার সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের জন্য নীতিমালা বেধে দিয়েছে। ইনফ্লুয়েন্সারদের যেকোন পণ্য, পরিষেবা বা স্কিমের প্রচার করার সময় উপহার, হোটেল, ইক্যুইটি, ডিসকাউন্ট এবং পুরস্কার গ্রহণের মতো বিষয়গুলো পরিস্কার করতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

লাইভ স্ট্রিমের ক্ষেত্রে, স্ট্রিম চলাকালীন যেকোন ডিসক্লোজার থাকলে অনবরত এবং স্পষ্টভাবে তা জানাতে হবে।

এছাড়াও কোনো ধরণের অডিও বা ভিডিও ক্লিপে ব্যবহার করা প্রচারণামূলক ছবির আকার এবং ব্যাপ্তির উপরেও রয়েছে বিধিনিষেধ।

যেকোনো মন্তব্য বা বক্তব্যের ভাষা সহজ এবং স্পষ্ট হতে হবে। এবং তা পরিমিত সময়সীমার মধ্যে হতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, এই নীতিমালাগুলো বিভ্রান্তিকর বিজ্ঞাপনের পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Reneta

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি জানিয়েছে, তারা নির্মাতা, বিজ্ঞাপনদাতা ও ইনফ্লুয়েন্সারদের উপর নিয়ম না মানার জন্য প্রাথমিক ভাবে ১০ লাখ এবং পরবর্তীতে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।

এছাড়াও তারা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের কারণে প্রাথমিকভাবে ১ বছর পর্যন্ত তাদের অনুমোদন নিষিদ্ধ করতে পারে যা পরবর্তী নীতি লঙ্ঘনের ক্ষেত্রে বেড়ে ৩ বছর হতে পারে।

ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং একটি প্রেস কনফারেন্সে এই নির্দেশিকাগুলি চালু করে বলেন, নির্দেশিকাগুলি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) এর অধীনে জারি করা হয়েছে, যা অন্যায্য বাণিজ্যিক অনুশীলন এবং বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ভোক্তাদের সুরক্ষার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT