চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্বের পর লজ্জার রেকর্ডের সামনে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৪, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে যেন হারতে ভুলে গিয়েছিল ভারত। বিশ্বকাপের পর ১২ ম্যাচ জিতে সর্বোচ্চ টানা জয়ের গর্বের রেকর্ডের খুব কাছেই ছিল। সপ্তাহের ব্যবধানে সব ওলট-পালট হয়ে এখন ১৯৯৫ সালের এক লজ্জার রেকর্ডের সামনে তারা।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের হারে রেকর্ড হাতছাড়া হয় ভারতের। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টানা জয়ের রেকর্ড তাই আফগানিস্তানের সঙ্গে ভাগাভাগি করতে হয়েছে দলটির।

রিশভ পান্টের দল মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলে দ্বিতীয় ম্যাচেই। পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই খোয়ানোর শঙ্কার পাশাপাশি রয়েছে প্রোটিয়াদের বিপক্ষে টানা হারের রেকর্ড গড়ারও।

১৯৯৫-৯৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে টানা ৭টি ম্যাচ হেরেছিল ভারত। চলতি বছরে ইতিমধ্যেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে। বিশাখাপত্তমে মঙ্গলবার সিরিজ বাঁচানোর ম্যাচ হাতছাড়া হলে লজ্জার রেকর্ডটি নতুনভাবে লিখে ফেলবে পান্টের দল।

২০১১ বিশ্বকাপজয়ী দলটি প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ জয়ের দেখা পেয়েছিল সেঞ্চুরিয়নে। সফরে প্রথম টেস্ট জয়ের পর বাকি দুটোতে হেরে যায় ভারত, সেখানেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয় হোয়াইটওয়াশ। এরপর ঘরের মাটিতে দিল্লির পর কটকেও হার। এবার চোখ রাঙাচ্ছে সিরিজ খোয়ানোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানটি-টুয়েন্টিদিল্লিপান্টপ্রোটিয়াভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT