চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিরাজমান পরিস্থিতিতে মনিপুরে কারফিউ জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সহিংসতা-বিধ্বস্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে মণিপুরে কারফিউ জারি করা হয়েছে। প্রদেশের ফেরজাওল এবং জিরিবাম জেলায় কারফিউ জারি করেছে প্রশাসন। 

এনডিটিভি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব বলেছেন, বাংলাদেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে প্রতিবেশি দেশ থেকে মনিপুরে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে।

কারফিউর আদেশে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আগমন রোধ করার জন্য কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আদেশে সংশ্লিষ্ট দুটি জেলার ডেপুটি কমিশনারদের রাত্রিকালীন কারফিউ জারি করতে ও সীমান্তে সবসময় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

ফেরজাওল এবং জিরিবাম জেলার ডেপুটি কমিশনাররা সেই অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর অধীনে রাত্রীকালীন কারফিউ জারি করেছেন।

এর আগে, ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্য মেঘালয়ে কারফিউ জারি করা হয়। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত না থাকলেও আসামের সঙ্গে সীমান্ত রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারফিউভারতমনিপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT