বাংলাদেশ

পাচার হওয়া ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

বাংলাদেশি প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ভারত থেকে ফেরত আনা হচ্ছে ৪২ জন বাংলাদেশিকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ফেরত আনা হচ্ছে ৪২ বাংলাদেশিকে, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্নের জন্য বাংলাদেশি কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবৈধভাবে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়াদের মধ্যে ৪০ জন নারী ও ২ শিশু রয়েছে।

২৪ নভেম্বর সন্ধ্যায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

পাচারের শিকার নারীরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে তারা ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

সেখানে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারত এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি এবং যশোর রাইটস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:পাচার ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…