বাংলাদেশ

আনার হত্যার বিচারের দায়িত্ব ভারত সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আনার হত্যার বিচার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আনার হত্যার বিচারের দায়িত্ব ভারতের দাবি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার যেহেতু ভারতের মাটিতে নিহত হয়েছেন, তাই তার হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের।

সোমবার (১০ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই তারা মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। এছাড়া যেহেতু ঘটনা বা হত্যাকাণ্ড তাদের দেশে হয়েছে তাই বিচারের দায়িত্বও তাদের।

সম্প্রতি ভারতের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে বাংলাদেশের সাবেক সাংসদ আনারকে। তবে এখন পর্যন্ত তার মরদেহ পাওয়া যায়নি, খুনের কোনো অস্ত্রও পাওয়া যায়নি।

পুলিশের তদন্তকারী দল জানায়, জিহাদ হাওলাদার খুনের কথা স্বীকার করেন। খুনের অভিযোগ উঠেছে আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে। শাহিনও স্বর্ণ পাচারে যুক্ত ছিল এবং সে আজিমের কাছ থেকে ১৫ কোটি টাকা পেত। সেই টাকা আনার দিতে না পারায় তাকে খুন করেছে শাহিন বলে ধারণা করছে পুলিশ।

বিষয়:আনোয়ারুল আজিম আনার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…