বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে পুনরায় দেশে ফিরিয়ে নিয়ে তাদের ভারতীয় নাগরিকত্বের দাবি যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২২ মে) দেশটির সর্বোচ্চ আদালতকে এ তথ্য জানিয়েছে কেন্দ্র।
সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের সলিসিটর জেনারেল তুশার মেহতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে জানান, মামলার বিশেষ পরিস্থিতি বিবেচনায় এবং ভবিষ্যতে অন্য মামলার জন্য এটিকে নজির হিসেবে গণ্য না করার শর্তে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সরকার তাদের ভারতে ফিরিয়ে আনবে এবং এরপর তাদের অবস্থান বা নাগরিকত্বের দাবি পরীক্ষা-নিরীক্ষা করবে। ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ওই বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি ও উপস্থিত ছিলেন।








