চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হারের কারণ জানালেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু, দ্বিতীয়টিতে ভারতের কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। টাইগার বোলারদের ব্যর্থতায় দুইশ লাগোয়া সংগ্রহ গড়েছিল ভারত। বড় লক্ষ্য সামনে রেখে নেমে ব্যাটাররা তা তাড়া করতে পারেননি। ৫০ রানে হেরে গেছে টিম টাইগার্স। হারের কারণ হিসেবে পাওয়ার প্লে-তে বাংলাদেশের রান করতে না পারাটা দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অ্যান্টিগায় টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার ফিফটি ও কোহলির দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটে ১৯৬ রান করে রোহিত শর্মার দল। জবাবে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। ম্যাচশেষে হারের কারণ নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন। সেখানে ভারতের ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ‘আমরা যখন ভারতকে ব্যাটে পাঠাই, তখন ভেবেছিলাম ১৬০-১৭০ রান হবে । কিন্তু তারা ভাল ব্যাটিং করেছে এটা তাদের কৃতিত্ব।’

অ্যান্টিগার আবহাওয়া কিংবা বাতাস টাইগার ক্রিকেটারদের সমস্যা করেছিল কিনা এমন প্রশ্নে শান্ত বলেন, ‘আমি মনে করি না এটি সমস্যা করেছে, খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট হাতে তেমন কিছু দেখাতে পারিনি।’

পাওয়ার প্লে-তে রান করতে না পারাকে দুষছেন শান্ত। বলছেন, ‘যখন আমরা ১৯০ রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম ছয় ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল। আমাদের হাতে অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু আমরা ম্যাচে অবদান রাখার চেষ্টা করিনি।

বল হাতে ভালো করেছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। দুজনের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘টুর্নামেন্টে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে এবং রিশাদের জন্যও খুশি, আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি, তাকে পেয়ে ভালো লাগছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪ভারতরিশাদলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT