চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ‘আক্রমণাত্মক’ মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আবু তাহেরআবু তাহের
৯:৩৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে কখনও হারেনি ভারত। মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে সেই ধারাবাহিকতা ধরে রেখেছিল আসরের স্বাগতিক দেশটি। তবে ফাইনাল বলে সবকিছু থাকবে ভিন্ন। বাংলাদেশ এদিন আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠ নামবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার।

ফাইনালের আগে সাফের ডাকা সবশেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমি তাদের মূল শক্তি সম্পর্কে জানি এবং সবচেয়ে বড় কথা হলো এটা একটা ফাইনাল। আপনি জানেন এটি এক ম্যাচের লড়াই। জীবন-মরণ বা উভয় সংকটের মতো।’

‘সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। সত্যি বিশ্বাস করতে হবে যে আমরা ভারতের রক্ষণভাগ ভাঙতে পারি, যা আমরা আগেও করেছি।’

ভারতের বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে হবে এমন কথা স্মরণ করে দিয়ে বাটলার বলেছেন, ‘ভারতের বিপক্ষে গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে আনিকা দারুণ একটি সুযোগ পেয়েছিল। আমি খুবই ইতিবাচক এই ম্যাচে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন সুযোগ কাজে লাগাতে হবে। আমি জানি ভারতের শক্তি কোথায় এবং দুর্বলতাগুলো কোথায়। আমরা কেবল নিজেদের সেরাটা দিতে পারি এবং সেরা ফলের আশা করতে পারি।’

ফাইনালে দর্শক নিয়ে ভয় আছে কি না এমন প্রশ্নে অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, ‘আমরা যখন সাফ খেলেছিলাম নেপালে, সেখানে আরও দর্শক ছিল, অনেক ক্রাউড ছিল। তারপরেও আমরা তাদের সাথে ফাইট করে জয়লাভ করেছিলাম। এখানে নেপালের সাফের মতোই হতে পারে। আসলে মানসিকভাবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত।’

‘কারণ যে কোন পরিস্থিতি আসলে আমাদের মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি। নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। আর আদর্শ বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা গুরুত্ব দিচ্ছি না। এখন খেলার দিকেই শুধু আমাদের মনোযোগ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়াপিটার বাটলারবাংলাদেশভারতমারিয়ামেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT