চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধেক গড়ানো বিশ্বকাপের পয়েন্ট টেবিল যেমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দশ দলের অংশগ্রহণে ভারতের মাটিতে চলা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে চলছে পঞ্চম রাউন্ডের খেলা। মাঠে গড়িয়েছে গ্রুপপর্বের অর্ধেক ম্যাচ। মাঝামাঝিতে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকার লড়াইও। হচ্ছে একের পর এক রেকর্ড। দেখে নেয়া যাক টেবিলে কে কোথায় আছে।

আসরে সব দলই একে অপরের বিপক্ষে একবার করে নামবে। সেরা চার দল খেলবে সেমিতে। ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। দুটি সেমি ও একটি শিরোপা নির্ধারণী মহারণ। মঙ্গলবার বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে আসরের ২৩তম লড়াই।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচে হারের মুখ দেখেছেন লিটন-শান্তরা; ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও সাউথ আফ্রিকার সঙ্গে হার নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। ৫ ম্যাচে চার হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেমে গেছে সাকিব আল হাসানের দল।

পাঁচ ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে অপরাজিত ভারত। বাংলাদেশকে হারিয়ে সমান ম্যাচ খেলে এক হারে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে সাউথ আফ্রিকা। একই পয়েন্টে রানরেটে পিছিয়ে তিনে আছে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে প্রোটিয়ারা নেদারল্যান্ডসের বিপক্ষে ও কিউইরা ভারতের বিপক্ষে হেরেছে।

প্রথম দুই ম্যাচ হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ দুটিতে জয় নিয়ে টেবিলের চারে আছে প্যাট কামিন্সের দল। অজিরা অবশ্য ম্যাচ খেলেছে চারটি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪ হলেও রানরেটে পিছিয়ে পাঁচে আছে এক ম্যাচ বেশি খেলা বাবর আজমের পাকিস্তান।

পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। পাঁচ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দশ নম্বর থেকে এক লাফে ছয়ে উঠে এসেছে আফগান দলটি।

Reneta

এছাড়া চার ম্যাচে একটি জয় নিয়ে বাংলাদেশের চেয়ে রানরেটে এগিয়ে সাতে নেদারল্যান্ডস, আটে শ্রীলঙ্কা, নয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সবার শেষে আছে বাংলাদেশ।

১২ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপপর্বের ম্যাচগুলো। পরে হবে সুপার ফোরের সেমির লড়াই। ১৯ নভেম্বর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাংলাদেশভারতমুজিবলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT