চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতেও ভারতকে সহজে হারাচ্ছে অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া বনাম ভারত

অস্ট্রেলিয়া বনাম ভারত

ওয়ানডেতে নাস্তানাবুদের পর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে ভারতকে সহজে হারিয়ে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্যানবেরায় বৃষ্টির কারণে প্রথম ম্যাচে ফল আসেনি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বোলারদের তোপে সুবিধা করতে পারেননি অতিথি ব্যাটাররা, ৪ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টসে জিতে শুভমন গিলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মিচেল মার্শ। ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে পারে ভারত। লক্ষ্য তাড়ায় নেমে ৪০ বল হাতে রাখে জয়ের বন্দরে নোঙর করে অজিরা, ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।

১০ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন গিল। ৫০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ষষ্ঠ উইকেটে অভিষেক শর্মা ও হরষিত রানার জুটিতে আসে ৪৭ বলে ৫৬ রান। সর্বোচ্চ রান অভিষেকের, ৮ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৬৮ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান হরষিতের, করেন ৩৩ বলে ৩৫ রান। ভারতের আর কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

জশ হ্যাজেলউড নেন ৩ উইকেট। জাভিয়ের ব্রাটলেট এবং নাথান এলিস নেন ২টি করে উইকেট। মার্কাস স্টয়নিস নেন একটি উইকেট।

জবাবে অজিদের ওপেনিং জুটিতে আসে ৫১ রান। মিচেল মার্শ করেন ২৬ বলে ৪৬ রান এবং ট্রেভিস হেড করেন ১৫ বলে ২৮ রান। জশ ইংলিস ২০ বলে করেন ২০ রান করেন।

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং জাসপ্রিত বুমরাহ নেন ২টি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিষেকঅস্ট্রেলিয়াটি-টুয়েন্টিভারতমিচেল মার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT