চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে আউট করে বিরল কীর্তি গড়লেন কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্সের উল্লাস, রোহিতের আউটের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আবারও শিকার করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। তাতে দারুণ এক কীর্তি গড়েছেন অজি পেসার। পঞ্চমবার রোহিতকে আউট করলেন। টেস্টে আর কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এরচেয়ে বেশিবার আউট করতে পারেননি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক কামিন্স। নেমে ১২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে রোহিত ফিরেছেন ৫ বলে ৩ রান করে। এ নিয়ে টেস্টে সর্বশেষ আট ইনিংসে ১৮ বা এর কম রানে আউট হলেন রোহিত। ভারতের অভিজ্ঞ ব্যাটার কামিন্সের বলেই আউট হয়েছেন সাতবার। এর মধ্যে ৫ বার দুজন অধিনায়ক থাকা অবস্থায়।

Banglabid

টেস্টে রোহিতের আগে দুজন অধিনায়ককে অন্য অধিনায়কের বলে ৫ বার আউট হতে দেখা গেছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর ভারত-পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন সুনীল গাভাস্কার। বিংশ শতাব্দীর দুই অধিনায়ক জুটির সঙ্গে এবার যোগ হলেন রোহিত-কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT