ভারতের সর্বপ্রথম ন্যাসাল কোভিড ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। ভারত বায়োটেকের নির্মিত এই ভ্যাকসিন ডিসিজিআইএর তরফে অনুমোদন পেয়েছে বলে টুইটে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এই ভ্যাকসিন ১৮ বছরের উর্ধ্বে সকলকে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভারতে কোভিডের বিরুদ্ধে লড়াইতে এই ভ্যাক্সিনেশন বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আর সেই সংক্রান্ত এক ট্যাগলাইন দিয়ে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এর আগে ভারত পর পর দুটি কোভিডের বড় ঢেউ দেখেছে। ভারত জুড়ে সেই সময় অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালের বেডের চাহিদা ছিল তুঙ্গে। এমনকি মৃতদেহের শেষকৃত্য ঘিরেও করুণ ছবি উঠে এসেছিল সেই সময়। এরপরই ভারত ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেয়। সিরাম ইনসটিটিউট ও ভারত বায়োটেকের পক্ষ থেকে বাজারে আসে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামের দুই ভ্যাকসিন।







