চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেয়াস আয়ার দ্রুত ফিরলেও শেষের ব্যাটাররা ভোগালেন বাংলাদেশকে। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের লড়াইয়ে বড় সংগ্রহই গড়েছে ভারত। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা তুলেছে ৪০৪ রান। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন চারটি করে উইকেট।

১৩৩.৫ ওভার ব্যাট করেছে ভারত। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তারা অলআউট হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অসমান বাউন্সের উইকেটে তারা গড়েছে লড়াকু সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে একশর আগেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। উমেশ যাদবের বলে স্টাম্প উপড়ে যায় ইয়াসির আলী চৌধুরীর (৪)। ৫ চারে ৩০ বলে ২৪ রান করে ফেরেন লিটন দাস। দলীয় ৫৬ রানে ফেরেন অভিষিক্ত ওপেনার জাকির হাসান (২০)। পরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান (৩)।

Banglabid

তার আগে তৃতীয়বার জীবন পেয়েও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন আয়ার। ইবাদত হোসেনের বলে সরাসরি বোল্ড হন ৮৬ রানের ইনিংস খেলে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালেও একবার জীবন পান আয়ার। ইবাদতের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ছাড়েন লিটন দাস। আগের দিন ইবাদত ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান একটি করে ক্যাচ ছাড়েন তার।

আয়ার ফেরার পর অশ্বিন ও কুলদীপ ৯২ রানের জুটি গড়ে চারশর কাছে নিয়ে যান ভারতকে। ফিফটি পেরিয়ে (৫৮) অশ্বিন স্টাম্পড হন মিরাজের বলে। তাইজুল এলবিডব্লিউ করেন কুলদীপকে (৪০)। মোহাম্মদ সিরাজকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানান মিরাজ।

দ্রুত রান তুলতে থাকা উমেশ যাদব ১০ বলে দুই ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন। শেষ ১১ রানে চার উইকেট হারায় ভারত।

৬ উইকেট হারিয়ে ম্যাচের প্রথম দিন তারা তুলেছিল ২৭৮ রান। আগের দিন দুইবার জীবন পাওয়া, স্টাম্পে বল লাগার পরও বেলস না পড়ায় বেঁচে যাওয়া শ্রেয়াস আয়ারকে সাজঘরে ফেরাতে না পারা বড় আক্ষেপের বাংলাদেশের জন্য। ৮২ রানে থাকেন প্রথম দিন।
ফ্লাডলাইটের নিচে নতুন বলে স্পিনারদের পাওয়া দুই সাফল্য বাংলাদেশকে ফেরায় ম্যাচে। দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ করেন অক্ষর প্যাটেলকে (১৪)।
Reneta

ভারতের পঞ্চম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন তাইজুল। ব্যক্তিগত ৯০ রানে চেতেশ্বর ‍পূজারাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ইবাদত হোসেনের বলে ১২ রানে থাকা পূজারার ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তাইজুলের বলে ৩০ রানে আয়ারের ক্যাচও ছাড়েন টাইগার কিপার।

সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন ইবাদত। মিরাজের বলে মিড উইকেটে ক্যাচ ছাড়েন। আয়ার তখন ৬৭ রানে ব্যাট করছিলেন। বড় দুর্ভাগ্যের শিকার হন ইবাদতই। আয়ারের স্টাম্পে বল লাগিয়েও উইকেট পাননি। বলের স্পর্শে স্টাম্পের এলইডি লাইট জ্বলে উঠলেও পড়েনি বেল।

প্রথম সেশনে ভারতের তিন উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দলীয় ৪১ রানে শুভমন গিল আউট হলে ভাঙে ওপেনিং জুটি। পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

সেশনের শেষ বল অবধি ভারতকে চাপে রাখেন তাইজুল। শুভমনকে (২০) আউট করার পর ফেরান কোহলিকে (১)। রাহুলকে (২২) বোল্ড করেন খালেদ আহমেদ।

৪১ রানে প্রথম উইকেট হারানো দলটির স্কোর হয়ে যায় ৪৮/৩। সেখান থেকে হাল ধরেছেন রিশভ পান্ট ও পূজারা। পান্টকে (৪৬) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে ৭৪ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ হাতছাড়ার কারণে পঞ্চম উইকেট জুটিটি হয়েছে ১৪৯ রানের।

বাংলাদেশ সফরে প্রথমবার টস জেতে ভারত। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস ভাগ্য সঙ্গী হয়েছিল বাংলাদেশের।

১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে জাকির হাসানের। তবে একাদশে জায়গা পাননি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাতটি সেঞ্চুরি করা মুমিনুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশ্বরিয়ার প্রেমে পড়ে ক্যারিয়ার হারাতে বসেছিল বিবেক!

পরবর্তী

ফাইনালের আগে ভাইরাস সংক্রমণের ভয়ে ফ্রান্স

পরবর্তী
ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের আগে ভাইরাস সংক্রমণের ভয়ে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সারাদেশে ‘ওমর ফারুকের মা’, পরদিন বিটিভিতে

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT