চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার প্রেমে পড়ে ক্যারিয়ার হারাতে বসেছিল বিবেক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

একটা সময় বলিউডের ক্রেজ হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। দর্শকদের ‘সাথিয়া’, প্রিন্স’, ‘মাস্তি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তবে নিজের কাজ দিয়ে যতটা না আলোচনায় এসেছিলেন, তার চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে।

এই সম্পর্কের কারণে সালমান খানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছিলেন বিবেক ওবেরয়। কারণ, ঐশ্বরিয়া একসময় সালমানেরও প্রেমিকা ছিলেন। ভেঙে গিয়েছিল সে সম্পর্ক। তার পরই বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া, যা মানতে পারেননি সালমান। আর সেটিই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল বিবেকের ক্যারিয়ারের জন্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেককে প্রশ্ন করা হয় ঐশ্বরিয়া নিয়ে। জানতে চাওয়া হয়, ক্যারিয়ারের শুরুর দিকেই যদি তিনি ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে না আনতেন, তাহলে কি ব্যাপারটা অন্যরকম হতো? মুখে হাসি নিয়েই এই প্রশ্নের জবাব দেবেন না বলে জানিয়ে দেন অভিনেতা।

বিবেক বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এটা এখন অতীত এবং ধূলিস্যাৎ হয়ে গেছে। তবে তরুণদের জন্য কিছু উপদেশ রয়েছে আমার। যারা আমার সাক্ষাৎকার দেখছেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি সত্যিই আপনার কাজের প্রতি মনযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি এটিকে নিজের শতভাগ দিয়ে থাকেন, আমি এটা অনেক জায়গাতেই ঘটতে দেখেছি, আমার একমাত্র উপদেশ হল যে খেয়াল রাখবেন আপনার পেশাদারিত্বের উপর তারা যাতে আক্রমণ করতে না পারে, যাতে আপনার প্রতিভার উপর আক্রমণ করতে না পারে, যদি তারা আপনার কাজের উপর আক্রমণ করতে না পারে তাহলে যেন আপনার জীবনের অন্য কোনো দিকেও আক্রমণের সুযোগ না পায়। কারণ এটা কাজের প্রতি আপনার ফোকাসকে নষ্ট করবে।’

সাক্ষাৎকারে ঐশ্বরিয়া প্রসঙ্গ ওঠে কয়েক দফায়। যখন বিবেকের কাছে প্রশ্ন যায়, কেন তিনি নিজের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বচ্চন-বধূর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ বন্ধই রেখেছিলেন।

এর জবাবে অভিনেতা বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম যে আপনি যদি চান লোকেরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা না বলুক, আপনি যদি চান সকলে এর প্রতি সংবেদনশীল হোক, তাহলে সবার আগে আপনাকে নিজেকে এটা নিয়ে কথা বলা বন্ধ করতে হবে।’

Reneta

২০০৩ সালে একে-অপরের থেকে আলাদা হয়ে যান বিবেক আর ঐশ্বরিয়া। এরপর ২০১০ সালে বিবেক বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে, যিনি কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এখন দুই সন্তান নিয়ে তার সুখের সংসার।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চনপ্রেমবচ্চনবলিউডবিবেক ওবেরয়সালমানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ দল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে: নবীন নিউপানি

জুন ২, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলায় একদিনেই সাক্ষ্য গ্রহণ শেষ

জুন ২, ২০২৬

জ্যোতির ফিফটি, স্কটল্যান্ডকে দেড়শতাধিক রানের লক্ষ্য বাংলাদেশের

জুন ২, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা মেট্টো এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাফিক মামলা অন্তত অর্ধেক হবে চালকের নামে: ডিএমপি কমিশনার

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT