চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। এক দফা দাবিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছে তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি ও আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে, শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে।







