চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার কর্মীদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ, আহত ৯

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
১০:৩৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আওয়ামী লীগের নৌকার নির্বাচনী পথসভা চলাকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৯ জন কর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী কর্মীদের নিয়ে নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর তার কর্মীদের সাথে মিছিল নিয়ে ওই পথসভা অতিক্রম করার সময় আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এ সময় নৌকা প্রতিকের ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতিকের ৩ কর্মী আহত হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী বলেন, নিশ্চিত পরাজয় জেনে তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ পথসভায় হামলা করে। এ ঘটনায় আমাদের ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বতন্ত্র প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, আওয়ামী লীগের নেতারা আমার ৩ কর্মীকে মারপিট করে আহত করেছে। আগে ওদের চিকিৎসা করি তারপর ওদের বিরুদ্ধে মামলা করবো।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, উস্কানিমূলক কথার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্কেলপুরজয়পুরহাটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনস্বতন্ত্র প্রার্থী-নৌকার সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT