বাংলাদেশ

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ স্থগিত

বাংলাদেশ সেনাবাহিনীর কুচকাওয়াজের দৃশ্য, সেনা সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর কুচকাওয়াজের একটি ছবি, সেনা সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করছে, দেশের সামরিক শক্তির প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গতবারের ন্যায় এবারও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, সরকার আনন্দ মেজাজে নেই তাই স্থগিত হয়েছে এবারের কুচকাওয়াজ।

রোববার (১৬ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

স্বরাষ্ট্র সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আছি। আমরা আনন্দ করার মেজাজে নেই। সুতরাং গতবারের ন্যায় এবারও বন্দ থাকছে কুচকাওয়াজ।

তবে ২৬ মার্চ ও পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও নির্ধারিত সময়ে শ্রমিকের পাওনা শোধ করতে বিজিএমইএ বলা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:কুচকাওয়াজ স্বাধীনতা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…