চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মোহামেডান ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে ফাইনালে উঠে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি মেমোরিয়াল অডিটোরিয়ামে ১-০ গোলে জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

শুক্রবার খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র, দুদল অসংখ্য সুযোগ গড়লেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে মোহামেডান আক্রমণাত্মক খেলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ৭১ মিনিটে খোলে গেরো, আসে কাঙ্ক্ষিত গোল।

ম্যাচের ৭১ মিনিটে রহমতগঞ্জের বক্সের বাইরে ফাউলের শিকার হয় মোহামেডান। সুযোগ কাজে লাগায় দলটি, ফ্রি-কিকে ডিফেন্সের ফাঁক গলিয়ে গোল করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর মোজাফফরাভ। ১-০ গোলে এগিয়ে যায় ঢাকার ক্লাবটি, পরে ওটাই হয় জয়সূচক গোল।

Banglabid

গোল পেয়ে আরও আক্রমণাত্মক খেলা শুরু করে মোহামেডান। ৮৪ এবং ৮৫ মিনিটে প্রতিপক্ষ বক্সের বাইরে থেকে নিশ্চিত দুটি সুযোগ পান সোলেমান দিয়াবাতে এবং মোজাফফরাভ। দুটি শটই বারের সামান্য বাইরে দিয়ে মারেন।

দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটে ম্যাচে ফেরার দারুণ কিছু চেষ্টা করে রহমতগঞ্জ। কিন্তু মোহামেডান রক্ষণ ভাঙতে পারেননি। যোগ করা সময়ের শেষ মিনিটে সমতার সুযোগ আসলে রহমতগঞ্জের লেফট উইঙ্গার বল বাইরে মেরে বসেন।

পরে আরেকটি আক্রমণে মোহামেডানের বক্সে হ্যান্ডবল থেকে পেনাল্টির আবেদনে কিছুটা উত্তেজনা ছড়ায়। রেফারি রহমতগঞ্জের আবেদনে সাড়া দেননি। মোজাফরের ওই গোলেই ফাইনালে পৌঁছায় মোহামেডান। যেখানে প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিতে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচের জয়ী দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জমোজাফফরমোহামেডানরহমতগঞ্জলিড স্পোর্টসস্বাধীনতা কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবজির বাজার চড়া, কমেছে পেঁয়াজের দাম

পরবর্তী

হিন্দি গানের সুর-সংগীতে আহম্মেদ হুমায়ূন, গাইলেন মোহিত চৌহান

পরবর্তী
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা চ্যানেল আই অনলাইনে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি গানের সুর-সংগীতে আহম্মেদ হুমায়ূন, গাইলেন মোহিত চৌহান

কেরানীগঞ্জের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন চলছে, খেলোয়াড়রা প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করছে কেরানীগঞ্জের স্টেডিয়াম

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT