বাংলাদেশ

স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন

বাংলাদেশের পতাকা ও সূর্যোদয়, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য স্বাধীনতা কনসার্টের জন্য প্রস্তুত সূর্যোদয় ও পতাকা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে প্রতিবাদে অংশগ্রহণের কারণে ‘সবার আগে বাংলাদেশ’ এর স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আজ (৭ এপ্রিল) সোমবার সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ১১ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলের বর্বোচিত হামলার প্রতিবাদে একটি বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। তাই, কনসার্টের তারিখ পরিবর্তন করে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এনি আরও বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতে এই প্রতিবাদে অংশগ্রহণ করব এবং আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে অব্যাহত রাখব। এই স্বাধীনতা কনসার্টে আমরা দেশের স্বাধীনতা, মানবাধিকারের পক্ষে অবস্থান নেবো এবং বর্হির্বিশ্বে নিপীড়িত সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো।

১১ এপ্রিল কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা এখন ১২ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে। কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়:সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…