চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর নবনির্মিত ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আজ ঢাকা ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নতুন ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং-এর নবনির্মিত ক্যাম্পাস

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্যাম্পাস গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌগিকতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত উৎকর্ষতার গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। অনুষ্ঠানটি ধারাবাহিক পেশাগত উন্নয়ন, আধুনিক সামরিক শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইংউদ্বোধনএএফডব্লিউসিঢাকা ক্যান্টনমেন্টনবনির্মিত ক্যাম্পাসন্যাশনাল ডিফেন্স কলেজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT