চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৮:৫৩ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৪তম আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার ২৯ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করেন প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ অল সৌদ। এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেদ্দা-এর সহযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশ অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরছেন। উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের স্টলে গিয়ে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তাকে স্বাগত জানান।

বাংলাদেশের স্টল পরিদর্শনকালে প্রিন্স সালমান বাংলাদেশের সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে এবং এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সাংস্কৃতিক বিনিময় চুক্তি করার পথ প্রশস্ত হয়েছে বলে তিনি মনে করেন।

Reneta

তিনি আরও বলেন, পাশাপাশি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় ৫০০ এর বাংলাদেশি বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে লেখাপড়া করছেন। মদিনার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশী ছাত্রীদের জন্য আরো কিভাবে স্কলারশিপ বাড়ানো যায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলাউদ্বোধনকনভেনশন সেন্টারবাংলাদেশের রাষ্ট্রদূতমদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়মোহাম্মদ দেলোয়ার হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT