কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। বিদ্যুতের পরিমাণ ৩০ মেগাওয়াট। চীনের অর্থায়নে নির্মিত ৬০ মেগাওয়াট কেন্দ্রটি পূর্ণ উৎপাদনে যাবে ডিসেম্বর থেকে।
আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
চীনের অর্থায়নে বায়ুবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউএস-ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এধরণের প্রকল্প ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনে ভূমিকা রাখবে। চীনের সহযোগিতায় দেশে বেশ কিছু সৌরবিদ্যুৎ প্রকল্পও চলমান আছে। বিদ্যুৎ জ্বালানি খাতে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও জোরদার হবে।
এই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন না করলেও দিতে হবে না কোন ক্যাপাসিটি চার্জ। ফলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দামে সাশ্রয়ী হবে।







