শিক্ষা

ঢাবি ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, যেখানে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস, কোর্সসমূহ, পরীক্ষা ব্যবস্থাপনা, মার্কশিটসহ জরুরী সব বিষয়কে অটোমেশনের আওতায় আনছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৪ জুন) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সফটওয়্যার উদ্বোধন করেন।

অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এই সফটওয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ণ করে দ্রুতসময়ে ফলাফল প্রকাশ করাও যাবে। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয়, সেজন্যই এই উদ্ভাবন বলে জানান তিনি।

এই সফটওয়্যারে তথ্যসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং আইসিটি সেলের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…