রাজনীতি

যুবলীগের ওয়েবসাইট ও অ্যাপ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন উদ্বোধন, সাংবাদিক ও অতিথিদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিরা অংশগ্রহণ করছেন, ফুলের সাজে সাজানো পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী যুবলীগে তথ্য প্রযুক্তির সংযোজন দেখে প্রশংসা করেন। তিনি পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের জন্য অ্যাপ তৈরির নির্দেশ দেন।

গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে মঞ্চে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম খান অনিক, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত।

এসময়  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ শেখ ফজলে শামস পরশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…